ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের।
অনলাইন ডেস্ক:- ঢাকার যানজট নিরসন,পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একইসঙ্গে নদীর দূষণরোধ,ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
রবিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার চারপাশের নৌ-পথে
আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস
পরিচালনার সুযোগ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও সভায় বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরের সৌন্দর্য বাড়াতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের(হাঁটার পথ) পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন তিনি।
গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম,ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)প্রশাসক মোঃশফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডি,এস,সিসি)প্রশাসক মোঃআব্দুস সালাম।
এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
একেই বলে স্বাধীন বাংলাদেশ আমরা আছি জনতার পাশে সব সময়।
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন।

