৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা

৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা।

অনলাইন ডেক্স :- দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সাত মাস বয়সী শিশুসন্তানকে নিজের জিম্মায় ফিরে পেয়েছেন ১৩বছর বয়সী কিশোরী মা অনামিকা আক্তার জুঁই।মঙ্গলবার(২৮জুলাই)দুই পক্ষের শুনানি শেষে আদালত শিশুটিকে আপাতত মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।

শুনানিতে বিচারক বলেন,শিশুটির সর্বোত্তম স্বার্থ ও মানবিক দিক বিবেচনায় আপাতত সে তার মায়ের কাছেই থাকবে।একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী,সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২২বছর বয়সী শাকিল ওরফে শাকিব মিয়ার সঙ্গে পরিচয় হয় অনামিকা আক্তার জুঁইয়ের।পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।অভিযোগ রয়েছে,জুঁই অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায় তাকে বিয়ে করেন শাকিল।চলতি বছরের শুরুতে তাদের ঘরে একটি পুত্রসন্তানের জন্ম হয়।